ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে গভীর রাতের আগুনে পুড়লো কৃষকের সহায় সম্বল 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৫ এপ্রিল ২০২২
নান্দাইলে গভীর রাতের আগুনে পুড়লো কৃষকের সহায় সম্বল 
নান্দাইলে গভীর রাতের আগুনে পুড়লো কৃষকের সহায় সম্বল  ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে গভীর রাতে লাগা আগুনে কৃষক দুই ভাইয়ের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোমবার রাত দুইটার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দ্বীন-ইসলাম জানান, গভীর রাতে কাঠ টিন পুড়ার বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখতে পাই আমার গোয়াল ঘর পুড়ে, পাশেই আমার ভাইয়ের বসত ঘরে আগুন ধরেছে। আমাদের ডাকাডাকিতে আমার ভাই শাফিজুল ইসলাম, তার স্ত্রী শরিফা আক্তার, মেয়ে জান্নাত কোনো মতে প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। 

আগুনে পুড়ল কৃষকের ঘর

তিনি আরো বলেন, গোয়াল ঘরে দেওয়া মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। এতে আমার পাঁচটি গরু পুড়েছে। একটি মারা গেছে ৩টি গরুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আমার ভাইয়ের ২০ হাত লম্বা একটি চৌচালা বসত ঘর। ঘরের মধ্যে থাকা ধান, চাল, নগদ ৫০ হাজার টাকা সহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। এই আগুনে  প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য ফিরুজ আলী জানান, আগুন লাগার পর নান্দাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!