ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকের হাত ধরে স্বামীর সংসার ছাড়লেন মেয়ে, জীবন দিলেন মা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২৭ মার্চ ২০২২
প্রেমিকের হাত ধরে স্বামীর সংসার ছাড়লেন মেয়ে, জীবন দিলেন মা
ফাইল ছবি

মেয়ের শ্বশুরবাড়ির লোকের কাছে চার লাখ টাকা ঋণ নেন ৩৮ বছর বয়সী নাছিমা আকতার। অল্প অল্প করে টাকা পরিশোধের কথা ছিল। এর মধ্যেই এনজিও কর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন মেয়ে। শেষমেশ প্রেমিকের হাত ধরেই ছাড়েন স্বামীর সংসার। মেয়ে পালিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন মা। রাগ-ক্ষোভ আর চাপ সামলাতে না পেরে নিজের জীবনটাই দিয়ে দেন নাছিমা।

ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়ির। রোববার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুরের হায়দার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা একই বাড়ির প্রবাসী ইব্রাহিমের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, কয়েকদিন আগে নাছিমার মেয়ে এক এনজিও কর্মীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান। মেয়ের শ্বশুরবাড়ির কাছে চার লাখ টাকা ঋণ রয়েছে নাছিমার। মেয়ে পালিয়ে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকদের ঋণের টাকা পরিশোধের চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!