ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বন্দরে জাহাজডুবিতে নিখোঁজ নাবিকের লাশ মিলল সীতাকুণ্ডে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২১ মার্চ ২০২২
বন্দরে জাহাজডুবিতে নিখোঁজ নাবিকের লাশ মিলল সীতাকুণ্ডে
বন্দরে জাহাজডুবিতে নিখোঁজ নাবিকের লাশ মিলল সীতাকুণ্ডে ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ নাবিকদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই নাবিকের নাম হানিফ শেখ। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হান্নান শেখের ছেলে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইকরাম উল্লাহ বলেন, সাগরে লাশ ভেসে আসার খবরে ঘটনাস্থলে যাই। লাশটি উদ্ধারের পর তিনি বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া জাহাজের নাবিক ছিলেন বলে জানতে পেরেছি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার ভোরে বন্দরের বহির্নোঙরে পারকি বিচ এলাকায় অপর একটি জাহাজের ধাক্কায় এমভি টিটু-১৪ নামে লাইটারেজ জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ও ১৩ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর পরই অভিযানে নেমে পাঁচ নাবিককে উদ্ধার করে কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষ। পরে সন্ধ্যায় আরো তিনজনকে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!