ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যানই যখন সিএনজি স্টেশন!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ৩ মার্চ ২০২২
কাভার্ডভ্যানই যখন সিএনজি স্টেশন!
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে গ্যাস বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

এর আগে, বুধবার দুপুরে উপজেলার কাজী পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গ্যাসভর্তি ৬০১টি সিলিন্ডার ও পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার চিলবাড়ি এলাকার মোজাফফর আহম্মেদ সিকদারের ছেলে লোকমান হোসেন ও লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকার নুরুল হকের ছেলে মো. এনামুল হক।

আরো পড়ুন: প্রকৌশলীর নলকূপ নলকূপ খেলা!

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কাভার্ডভ্যানে অবৈধভাবে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে অটোরিকশায় গ্যাস সরবরাহ করে আসছিল একটি চক্র- এমন সংবাদে কাজী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে এ কাজে ব্যবহৃত পাঁচটি কাভার্ডভ্যান ও ৬০১টি সিলিন্ডারে থাকা চার হাজার ৬শ’ কেজি তরল গ্যাস উদ্ধার করা হয়।

ছবি: ডেইলি বাংলাদেশর‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি আটকরা। এছাড়া তাদের কাছে বিস্ফোরক অধিদফতরের কোনো অনুমোদনও ছিল না। দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানে সিলিন্ডার যুক্ত করে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন তৈরির মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!