ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২ মার্চ ২০২২
মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর দাগনভূঞা উপজেলার ফেনী-মাইজদী সড়কের মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থান থেকে মঙ্গলবার রাতে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ওইদিন পুলিশ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থানে চেকপোস্টের দিকে দু’টি মোটর সাইকেলে ৪ জন চোর ফেনী থেকে দ্রুত গতিতে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ গাড়ি দু’টি কে থামানোর সংকেত দেয়। পুলিশ সংকেত দেয়া মাত্র চোরচক্র গাড়ি উল্টো ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেফতার করলেও একজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আসামিরা হলেন লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের শেখ বাড়ির নেছার আহাম্মদের ছেলে সোহাগ, একই উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের জয়নাল আবেদীন চেয়ারম্যান বাড়ির সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া গ্রামের ঘর পোড়া বাড়ির কামাল হোসেন শিপনের ছেলে জাহেদ হোসেন জীবন। 

এসআই আরিফ উল্লাহ বাদী হয়ে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর আগে তাদের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে, ফেনীর ছাগলনাইয়া থানা এলাকা থেকে মোটরসাইকেল ২টি চুরি করে নোয়াখালীর দিকে নিয়ে যাচ্ছিল। এছাড়াও চোরচক্র বিভিন্ন উপজেলা থেকে মোটর সাইকেল চুরি করে লালপুল অবস্থান করে। পরে সন্ধ্যা নেমে আসলে সেখান থেকে চোরচক্র গাড়িগুলো নিয়ে চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার দিকে চলে যায়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!