ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেল কিনে দেননি মা, অভিমানে প্রাণ দিল ছেলে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২
মোটরসাইকেল কিনে দেননি মা, অভিমানে প্রাণ দিল ছেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেয়ায় মায়ের ওপর অভিমান করে মো. আলী সজল রাহাদ নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার দুপুরে শেরপুর থানায় এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। রাহাদের মা সেলিনা আক্তার বাদী হয়ে এ মামলা করেন। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে রাহাদ।

১৬ বছর বয়সী রাহাদ উপজেলার শ্রীরামপুরপাড়া গ্রামের প্রবাসী মেহের আলীর ছেলে। সে শেরপুর সরকারি ডি. জে মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের কাছে মোটরসাইকেল চায় রাহাদ। কিন্তু তার মা তাকে মোটরসাইকেল কিনে দিচ্ছিলেন না। এ নিয়ে মা-ছেলের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। এরই জেরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে রাহাদ।

এসআই সাচ্চু বিশ্বাস জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!