[ দেশজুড়ে ]
ফেনীতে ১১ মামলার আসামি আটক
ফেনীতে চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী শহীদুল ইসলামকে আটক করেছে র্যাব। সোমবার রাতে ফেনী শহরের মধ্যম রামপুর থেকে তাকে আটক করা হয়। শহীদ ঐ এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার মধ্যম রামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে মাদক, অস্ত্র ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ও এজহার নামীয় আসামি শহীদকে গ্রেফতার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, আটককৃত শহীদের বিরুদ্ধে ফেনী ও আশপাশের থানাগুলোতে ১১টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় সে সাজাপ্রাপ্ত। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!