[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় তিন শিবির কর্মী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মহান বিজয় দিবস উপলক্ষে র্যালির প্রস্তুতির সময় ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের তিন কর্মীকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার আমানপুরের মেহেদী হাসান, নবীনগরের নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ আলী ও কসবা উপজেলার মিয়াদ মিয়া।
স্থানীয়রা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে র্যালি করতে সমবেত হচ্ছিলেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় তাদের আটক করা হয়। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!