[ দেশজুড়ে ]
নারকেল গাছ থেকে পড়ে প্রাণ হারালেন যুবক
নারকেল গাছ: ফাইল ফটো
বগুড়ার ধুনট উপজেলায় নারকেল গাছ থেকে নিচে পড়ে সুজন মিয়া নামে এ যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদরপাড়ার গ্রামে সুজনের নিজ বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। মৃত সুজন ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
জানা গেছে, দুপুরে নারকেল পাড়তে গাছে উঠেন সুজন। ঐ সময় অসাবধানতাবশত হাত ফসকে গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল জব্বার জানান, হাসপাতালে সুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার স্বজনরা জানান, সুজন নারকেল গাছ থেকে মাটিতে পড়ে অচেতন হন। ঐ অবস্থায় তারা (স্বজন) সুজনকে হাসপাতালে নিয়ে আসেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!