ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবীনগরে জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৯ ডিসেম্বর ২০২১
নবীনগরে জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 
জিল্লুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জোড়া খুনের মামলায় জিল্লুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার কৃষ্ণনগর ইউপির থানাকান্দি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিল্লুর রহমান উপজেলার কৃষ্ণনগর ইউপির বর্তমান চেয়ারম্যান। তিন বছর আগে জোড়া খুনের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 

নবীনগর ওসি আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের ডাবল মার্ডারের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন চেয়ারম্যান জিল্লুর রহমান। আজ ভোরে উপজেলার কৃষ্ণনগর ইউপির থানাকান্দি নিজ বাড়ি থেকে জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার কৃষ্ণনগর ইউপির গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া ও তার চাচাতো ভাই দুলাল মিয়া প্রতিপক্ষের হাতে খুন হন। ওই ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ঘটনায় ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!