ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তারা কখনো ‘ফেরেশতা’ কখনো জিনের বাদশা! 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৭, ২৭ নভেম্বর ২০২১
তারা কখনো ‘ফেরেশতা’ কখনো জিনের বাদশা! 
কখনো ‘ফেরেশতা’, কখনো ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার তিন প্রতারক

কখনো ‘ফেরেশতা’, কখনো ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তিনজনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই। 

গ্রেফতাররা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মো. সেলিম সরকার, দুদু মিয়া ও তাপস মহন্ত। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যশোর পিবিআই যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর গভীর রাতে ‘ফেরেশতা’ পরিচয়ে প্রতারকরা যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামের সাজনিন খাতুনের মোবাইলে ফোন করে। এরপর প্রতারণামূলক বিভিন্ন কথা বলে পরিবারের নিকটজনদের ক্ষতি করার ভয় দেখায়। এরপর ৬ নভেম্বর জায়নামাজ ও উট কেনার কথা বলে নগদ ৯২ হাজার ৫০০ টাকা ও সোনার গহনা হাতিয়ে নেয় প্রতারকচক্র।

এ ঘটনায় প্রতারিত সাজনিন খাতুনের বাবা সোহরাব হোসেন পিবিআই পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন। পিবিআই তদন্ত শেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয় গ্রেফতারকৃতদের মধ্যে তাপস মোহন্ত প্রতারণা করা সোনার গহনার ক্রেতা। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!