[ দেশজুড়ে ]
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আজিম উদ্দিন ওই এলাকার আদেল উদ্দিন মুসুল্লির ছেলে। শান্তিপুর গ্রামের ৪ নম্ব ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাস্টারের ধানক্ষেতে সকালে আজিম উদ্দিনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তিনি আরো জানান, নিতাই মাস্টার তার ধানক্ষেতের ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে ওই বৃদ্ধ ঘাস কাটতে গেলে সে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ক্ষেতে বিদ্যুৎ সংযোগ কীভাবে দেওয়া হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!