ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বসতঘরে ওঁত পেতে ছিল পদ্মগোখরো-দুধরাজ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬, ১৮ নভেম্বর ২০২১
বসতঘরে ওঁত পেতে ছিল পদ্মগোখরো-দুধরাজ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে পদ্মগোখরো-দুধরাজসহ ২১টি সাপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার দিনভর উপজেলার দক্ষিণ মেখল, নন্দীরহাট ও ফতেপুর ইউনিয়নের জামতল এলাকার বিভিন্ন বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, খবর পেয়ে বিভিন্ন এলাকার কয়েকটি বসতঘর থেকে ১৮টি পদ্মগোখরো, দুটি ঘরগিন্নি ও একটি দুধরাজ মিলে ২১টি সাপ ও সাপের বাচ্চা উদ্ধার করি।

পরে সেগুলোকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের পাহাড়ে অবমুক্ত করা হয়। এ কাজে স্ন্যাক রেসকিউ টিমের সদস্যরা আমাদের সহযোগিতা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!