ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাঙাশের কেজি ৭০০ টাকা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ১১ নভেম্বর ২০২১
পাঙাশের কেজি ৭০০ টাকা
চারটি পাঙাশের ওজন হয় ৪৩ কেজি

বরগুনায় জেলের জালে ধরা পড়েছে চারটি পাঙাশ মাছ। চারটি মাছের ওজন হয়েছে ৪৩ কেজি। মাছগুলো ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে প্রতি কেজি পড়েছে ৭০০ টাকা।

বুধবার সন্ধ্যায় জেলার বিশখালী নদীর মোহনায় স্থানীয় জেলে হোসেন গাজীর শাইন জালে এসব পাঙাশ ধরা পড়ে। এরপর বরগুনা মাছ বাজারে নিলে নিলামের মাধ্যমে কবির ছগীর মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করেন। পরে এ আড়ত থেকে মাছ চারটি কিনে নেন খুচরা বিক্রেতা দেলোয়ার হোসেন।

মাছ চারটির মোট ৪৩ কেজি ওজন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন ১৪ কেজি এবং সবচেয়ে ছোট মাছটির ওজন ৯ কেজি। বাকি মাছ দুটি ১০ কেজি করে। মাছগুলোর প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতা দেলোয়ার।

বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, মাছগুলো বিশখালী নদীর। নদীর মাছ হওয়ায় প্রচুর চাহিদা রয়েছে বাজারে। এছাড়া সাইজেও বড়। প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

কবির ছগীর মৎস্য আড়তের সত্ত্বাধিকারী ছগীর হেসেন টিটু বলেন, প্রায়ই আমাদের এখানে বড় সাইজের মাছ আসে। আজ চারটি পাঙাশ এসেছিলে, নদীর পাঙাশ হওয়ায় চাহিদা অনেক। তবে সবসময় এত বড় মাছ পাওয়া যায় না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!