ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, দুই নারীসহ গ্রেফতার ৪

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ৩ নভেম্বর ২০২১
আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, দুই নারীসহ গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

রাজশাহীতে সুন্দরী তরুণীদের সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল ও টাকা হাতিয়ে নেয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর বড়বন গ্রামের সায়েম উদ্দিন, কাটাখালীর পারভেজ, বায়া এলাকার রাজিয়া সুলতানা সুমা ও চারঘাট এলাকার শরিফা আক্তার সাথী।

মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি জানান, গ্রেফতারকৃতরা নগরীর হাসপাতাল এলাকা ও লক্ষ্মীপুরে আসা সহজ-সরল ব্যক্তিদের নানা প্রলোভনে বাসাবাড়িতে নিয়ে যেত এবং তাদের সঙ্গে সুন্দরী তরুণীদের আপত্তিকর ছবি তুলতো। এরপর সেই ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি করতো। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!