[ দেশজুড়ে ]
রাতে বাড়ি ফিরেই ফাঁসিতে ঝুললেন যুবক
ফাইল ছবি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ২২ বছর বয়সী হৃদয় রঘুনাথপুর গ্রামের সাহেদ আলীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, সোমবার রাত ১০টার দিকে বাইরে থেকে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন হৃদয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তার কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে হৃদয়ের ঝুলন্ত মরদেহ পান।
ওসি আরো বলেন, সাড়ে ১০টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন না থাকায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতেই মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!