[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
ফাইল ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজার নামক স্থানে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত একজনকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলা তারাঞ্জুবাড়ী গ্রামের হালিম উদ্দিন ও বালিয়াডাঙ্গী উপজেলার ঢেকনাপাড়া গ্রামের একজন বলে জানা গেছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!