[ দেশজুড়ে ]
স্বামী কারাগারে, রাতে ঘরে লুটপাট চালিয়ে স্ত্রীর শ্লীলতাহানি
গৌরনদী মডেল থানা, বরিশাল
স্বামী কারাগারে থাকার সুযোগে রাতের আঁধারে ঘরে ঢুকে লুটপাট চালিয়ে স্ত্রীর শ্লীলতাহানি করেছে স্থানীয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় সোমবার সকালে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুরে এ ঘটনা ঘটে।
শ্লীলতাহানির গৃহবধূ বলেন, গত বুধবার বরিশাল আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে আমার স্বামীকে কারাগারে পাঠানো হয়। পরদিন রাতে আমি সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ি। ঐ সময় একই গ্রামের আজিবুর খান, দেলোয়ার হোসেন, ফিরোজ সরদার, মিঠু খান ও শাওন খান ধারালো অস্ত্র নিয়ে আমার ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা আমার স্বামীর অটোরিকশা বিক্রির দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ঐ সময় আমি চিৎকার করলে তারা আমার মুখ চেপে ধরে শ্লীলতাহানি করে।
.png)
গৌরনদী মডেল থানার এসআই হারুন-অর রশিদ বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!