ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতি, আটক ৪ 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ৫ অক্টোবর ২০২১
সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতি, আটক ৪ 
ডাকাত সর্দারসহ আটককৃত চারজন

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত সরদারসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তিল্লী সেতুর কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জের ডাকাত সরদার রাব্বানী ব্যাপারী, নাগরপুরের চৌহালির সাইফুল ইসলাম, পাবনার শাহীন সরকার ও সিরাজগঞ্জ শাজাহানপুরের সুমন মিয়া।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, তিল্লি সেতুর কাছে মাঝে মধ্যে রাতের বেলায় গাড়ি গতিরোধ করে ডাকাতি হয়। এর আগে ঐ স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাতে তিল্লি বাজারের ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাতকে আটক করে পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি . ছুড়ি ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, সোমবার রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে একটি প্রাইভেটকার সেতুর পাশে অবস্থান নেয়। উল্টো দিক থেকে পুলিশ তাদের অনুসরণ করে। পরে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!