ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫, ৪ আগস্ট ২০২১
তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে নুরনেছা নামে ৭২ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যান তিনি। 

মঙ্গলবার ভোরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির নতুনঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নুরনেছা ওই গ্রামের নুরুল হকের স্ত্রী।

নুরনেছার ছেলে কামাল হোসেন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর ৪টার আগে মা তাহাজ্জুদ ও ফজরের নামাজের অজু করার জন্য পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। দ্রুত উদ্ধার করে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!