ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লিটনের বাড়িতে অসামাজিক কার্যকলাপ, নারীসহ ৭ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৪, ২৯ জুলাই ২০২১
লিটনের বাড়িতে অসামাজিক কার্যকলাপ, নারীসহ ৭ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসামাজিক কার্যকলাপের দায়ে দুই নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ায় লিটন মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের রুমা আক্তার, সরাইল উপজেলার বিশুতারা গ্রামের লাইলী বেগম, একই গ্রামের মো. রাকিব মিয়া, মো. সজিব মিয়া, খলিল মিয়া, মো. হৃদয় আলম ও মো. শামীম মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কালিকচ্ছ গ্রামের দত্তপাড়ার লিটন মিয়ার বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। গতকাল মঙ্গলবার রাতে এলাকাবাসী তাদের হাতেনাতে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!