[ দেশজুড়ে ]
যমজ সন্তান গর্ভে নিয়েই করোনায় মারা গেলেন স্কুল শিক্ষিকা
নুরুন্নাহার রত্না
যমজ সন্তান গর্ভে নিয়েই করোনায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। রোববার রাতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা নগরীর বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরুন্নাহার রত্না বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম (শানু মুন্সী)’র কন্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
দীর্ঘদিন নিঃসন্তান থাকায় ভারত থেকে চিকিৎসা নেয়ার পর সম্প্রতি যমজ সন্তান-সম্ভবা হয়েছিলেন। কিন্তু সন্তানদের মা ডাক শোনার আগেই না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ভাই বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল সাড়ে ৭টায় মরহুমার পৈতৃক বাড়ি বাগেরহাটের চিতলমারীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!