নালিতাবাড়ীতে ৭ প্রতিবন্ধী পরিবার পেল ঈদ উপহার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সমেশ্চুড়া গ্রামের ৭ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ইউএনও হেলেনা পারভীন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাস।
মঙ্গলবার দুপুরে ৬ প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ইউএনও হেলেনা পারভীন তার পক্ষ থেকে নগদ ৩ হাজার টাকা, ৪টি শাড়ি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের পক্ষ থেকে প্রতিবন্ধীদের ঈদের দিন খাওয়ার জন্য ২ কেজি গোশত, পুরুষ প্রতিবন্ধী আজগর আলী ও জয়নাল আবেদীনকে ১টি করে লুঙ্গি এবং নারী প্রতিবন্ধী রমিজা বেগম, রহিমা বেগম, কুলসুম বেগম ও ফাতেমা বেগমকেও ঈদ উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি এমএ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ¬ব দে কেটু, সাংবাদিক এম. সুরুজ্জামান ও পরিবার প্রধান মোহাম্মদ আলী প্রমুখ।
৭ প্রতিবন্ধী পরিবারকে প্রেসক্লাব নালিতাবাড়ী দীর্ঘদিন যাবত ভরণ পোষণসহ সার্বিক খোঁজ খবর রাখছেন। এরইমধ্যে হাজেরা বেগম নামে এক প্রতিবন্ধী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই ৭ প্রতিবন্ধী একে অপরের সহোদর ভাই বোন।