[ দেশজুড়ে ]
টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ: প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে। টেকনাফের জাদিমুরা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বশির আহমদের ছেলে হাশেম উল্লাহ। কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শুক্রবার ভোরে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পায় র্যাব। পরে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে র্যাব বিপুল পরিমাণ অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!