[ দেশজুড়ে ]
ট্রাক চাপা দিয়ে মারলো পথচারীকে
ফাইল ছবি
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ নামে এক পথচারীর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের আর বি কোল্ড স্টোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম আহমেদ পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজারের আনিছুর রহমানের ছেলে।
কালাই থানার ওসি সেলিম মালিক এ তথ্য নিশ্চিত করে জানান, আর বি কোল্ড স্টোর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সেলিম আহমেদ। এ সময় জয়পুরহাটগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক সেলিম আহমেদকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটিকে হেফাজতে নেয়া গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!