[ দেশজুড়ে ]
১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা নারী আটক
আটককৃত রোহিঙ্গা নারী
কক্সবাজারের টেকনাফে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, রোববার রাতে টেকনাফ থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে জাহিদা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জাহিদার কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। জাহিদা বেগম নয়াপাড়া ব্লক আই ক্যাম্পের শফিউল্লাহ’র স্ত্রী।
আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!