ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে পলাতক ১৪ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৩ জুলাই ২০২১
মৌলভীবাজারে পলাতক ১৪ রোহিঙ্গা আটক
মৌলভীবাজারে পলাতক ১৪ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারের কোদালীপুল-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। 

আটকরা হলেন কুতুপালং ৮ নম্বর ক্যাম্প, ব্লক-৫৯ এর একই পরিবারের মো. হামিদ হোসেন, হারুন, জুনায়েদ, ওসমানগনি, ওমর ফারুক, নূর বেগম, নূর কায়দা ও সাদিয়া ফাতেমা। কুতুপালং ৭ নম্বর ক্যাম্প, ব্লক-ই ৩৮ এর একই পরিবারের শফিক, মিনারাও রিয়াজ। 

এ ছাড়াও রয়েছেন-কুতুপালং ৮ ডব্লিউ ক্যাম্প, ব্লক-৩৮ এর আজিজুল হক। কুতুপালং ৮ নম্বর ক্যাম্প, ব্লক-৫৮ এর নূর হাসান। বালুখালি ৮ ডব্লিউ ক্যাম্প, ব্লক-এ ৩২ এর সোনালি। 

জানা গেছে, গত ৫ দিন আগে দুই পরিবারের ১১ জন রোহিঙ্গা কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে মৌলভীবাজারে আসেন। তাদের সঙ্গে ৬ শিশুসহ ৬ জন রোহিঙ্গাও আছেন। প্রাথমিকভাবে জানা গেছে এর আগে তারা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে আসেন। সেখান থেকে কাজের খোঁজে মৌলভীবাজারে এসেছেন। 

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান জানান, সন্ধ্যায় কোদালীপুল-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!