[ দেশজুড়ে ]
বিজয়নগরে নিখোঁজের একদিন পর বিল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর বিল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হোসাইন ডালপা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও মোরসালিন একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ওসি ফয়সাল আহমেদ জানান, গতকাল সোমবার সকালে হোসাইন ও মোরসালিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায়। এরপর আর তারা বাড়ি ফিরেনি। সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার ভোরে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!