[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ আরো ৫ ছিনতাইকারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ আরো ৫ ছিনতাইকারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আরো ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলা শহরের কাউতুলী এলাকার আবুল হোসেনের ছেলে রাজিব মিয়া, একই এলাকার রেনু মিয়ার ছেলে মনির হোসেন ওরফে মাইনুদ্দিন, পূর্ব মেড্ডা এলাকার কোরবান আলীর ছেলে সোহেল ডিপজল, সুহিলপুর ইউপির মীর হাটি এলাকার ফজল মিয়ার ছেলে সোলেমান, একই ইউপির তেলিপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে সেলিম।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তারা সবাই শহরের চিহৃিত ছিনতাইকারী।
তিনি আরো জানান, তাদের কাছ থেকে দুইটি ছুরি, ৩টি রাম দা, দুইটি রড ও একটি পাইপ উদ্ধার করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার একদিনে ১৮ ছিনতাইকারীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!