ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, আটক ১৬

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৪, ১৯ জুন ২০২১
আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, আটক ১৬
চট্টগ্রামে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে আটক করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে আটক করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। শুক্রবার দুপুরে থানা এলাকার হক টাওয়ার নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১৪ জন নারী-পুরুষ ও দুইজন হোটেল ম্যানেজার রয়েছেন।

থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেলের দুই ম্যানেজারসহ ১৪ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!