ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলেজ বন্ধে শিক্ষার্থী হলো নির্মাণশ্রমিক, ঘরে ফিরল লাশ হয়ে 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩০, ১৪ জুন ২০২১
কলেজ বন্ধে শিক্ষার্থী হলো নির্মাণশ্রমিক, ঘরে ফিরল লাশ হয়ে 
কলেজশিক্ষার্থী মনির: ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.মনির হাওলাদার নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ধুলাসার ইউপির বড়হরপাড়া গ্রামে নির্মাণাধীন মুজিব কিল্লায় এ ঘটনা ঘটে। 

মৃত মনির উপজেলার ধুলাসার ইউপির নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ বন্ধ থাকায় প্রায় সময় নির্মাণ শ্রমিকদের সঙ্গে কাজ করতো মনির। সকাল ৯টার দিকে ধুলাসার মুজিব কিল্লায় কর্মরত অবস্থায় পানির মর্টারে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের পরিবারসহ সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!