ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাটক্ষেতে জুয়ার আসর, অভিযানে আটক ৬

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩৪, ৯ জুন ২০২১
পাটক্ষেতে জুয়ার আসর, অভিযানে আটক ৬
আটককৃত ৬ জুয়াড়ি: ছবি সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী থেকে বুধবার সকালে ২৫ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব। উপজেলার সিংহটিয়া এলাকার পাটক্ষেত থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মো. সায়েদ আলী, মো. জুলহাস, মো. ফজলু মিয়া, মো. মঞ্জুরুল, মো. মুক্তার হোসেন ও মো. মেছের আলী।

টাঙ্গাইলের র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সিংহটিয়া গ্রামে অভিযান চালায়। পরে একটি পাটক্ষেতে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়ারিকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় খেলার ২৫ হাজার টাকা ও এক বান্ডিল তাস। এতে তাদের বিরুদ্ধে কালিহাতি থানায় একটি মামলা  হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!