ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডিমসহ ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ল ৬ ফুট অজগর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ২৩ মে ২০২১
ডিমসহ ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ল ৬ ফুট অজগর
খাঁচায় বন্দি অজগর

লালমনিরহাটের পাটগ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে ছয়ফুট লম্বা অজগর ডিমসহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পুলিশ সেটিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে হস্তান্তরের ব্যবস্থা করে।

রোববার সকালে ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেন্টির বুড়ির বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের লুতু মিয়া সকালে তার ভুট্টাক্ষেতে কাজ করতে যান। ওই সময় ক্ষেতের জালে আটকা পড়া বিশাল অজগরটি দেখতে পান। পরে লুুুুতু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাপটি উদ্ধার করে খাঁচায় বন্দি করে। অজগরটি দৈর্ঘ্যে প্রায় ছয় ফুট, ওজন প্রায় ৭-৮ কেজি।

স্থানীয়রা জানায়, সাপটি উদ্ধারের পর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও থানায় খবর দেয়া হয়েছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সাপটি উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!