[ দেশজুড়ে ]
পেঁয়াজের ট্রাক খাদে, নিহত বেড়ে ৩
খাদে পড়ে থাকা ট্রাক
রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজ বোঝাই ট্রাক খাদে পড়ার ঘটনায় আহত আপন দুই ভাই শহিদ আলী ও রফিকুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে তিনজন হলো।
শুক্রবার দুপুরে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ওসি মো. ইয়ামিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে বাগেরহাট থেকে রংপুরগামী পেঁয়াজের ট্রাকটি মিঠাপুকুর উপজেলার কাশিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন। তারা বগুড়ায় ধান কাটার কাজ শেষে লালমনিরহাটে নিজেদের বাড়িতে ফিরছিলেন।
পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ওসি ইয়ামিন জানান, আহত ৯ জন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!