ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ভাংচুর ও মারপিটের ঘটনায় পৌর কাউন্সিলর গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৫ এপ্রিল ২০২১
সিরাজগঞ্জে ভাংচুর ও মারপিটের ঘটনায় পৌর কাউন্সিলর গ্রেফতার
গ্রেফতার আরজু

সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক ও মিরপুর এলাকার হযরত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর ও মারপিটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কাউন্সিলরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। 

এর আগে, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!