ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গার গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৩, ২৩ এপ্রিল ২০২১
রোহিঙ্গার গুলিতে রোহিঙ্গা নিহত
যুবকের লাশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দমদমিয়া নেচার পার্ক সংলগ্ন জাদিমুরা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন জাদিমুরা এলাকার বাচা মিয়ার ছেলে। আহত মো. আয়াজ দমদমিয়া এলাকার মুজিবুল্লাহর ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের একটি দল। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!