ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ৪ এপ্রিল ২০২১
ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যূ হয়েছে। রোববার সকালে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত  মো. খসরুর বাড়ি ঘাটাইলের জামুরিয়া ইউপির বীর ঘাটাইল পূর্বপাড়া গ্রামে। তার বাবার নাম রুস্তম আলী। সে বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করতেন।

স্থানীয়রা জানায়, সকালে খসরু পার্শ্ববর্তী বিল থেকে বিদ্যুতের লাইন দিয়ে জমিতে পানি আনার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে।

এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ দিকে এ ঘটনায় পরিবার ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!