[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ফকির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা মনোয়ারা বেগম বিজয়পাশা গ্রামের মো. ইউসুফ ফকিরের স্ত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানার কাশিয়ানী অঞ্চলের ট্রাফিক ইন্সপেক্টর আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানিয়েছেন, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক বাস ও চালক রবিউলকে আটক করা হয়েছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!