ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে গ্রীন লাইন বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ১৬ মার্চ ২০২১
সিলেটে গ্রীন লাইন বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের ওসমানীনগরে গ্রীন লাইন বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণগ্রামের একটি মাদরা সার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাসের হেলাপার বাবু পটুয়াখালী জেলার বাসিন্দা। এ ঘটনায় বাসের চালক পলাতক রয়েছে।

ওসমানীনগর থানার এসআই রুহুল আমিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে গ্রীনলাইন বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুরত আহতাবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রীন লাইন বাসের হেলপারের মৃত্যু হয়।

গ্রীনলাইন সিলেটের বাস কাউন্টার সূত্রে জানা গেছে, নিহত বাবুর পুরো পরিচয় তারা জানেন না। বাসে নাম এন্ট্রি করার সময় শুধু বাবু নামটিই লিখতেন তারা। মারা যাওয়ার পর খোঁজ নিয়ে জানতে পারেন সে বরিশালের পটুয়াখালীতে থাকে। তবে কোন গ্রাম বা এলাকায় থাকে সেটি তারা জানেন না। তবে তার আত্মীয়দের খবর দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!