ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাইবান্ধায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৫ মার্চ ২০২১
গাইবান্ধায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোটরসাইকেল -ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলবাহী লরিচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে গোবিন্দগঞ্জ শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামে। তিনি নাভানা কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন আল আমিন। গোবিন্দগঞ্জ শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি তেলবাহী লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!