[ দেশজুড়ে ]
মরিচক্ষেত থেকে পোস্টম্যানের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের একটি মরিচ ক্ষেত থেকে এক পোস্টম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে রুহিয়ার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারের পাশে একটি মরিচ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খলিলুর রহমান সদর থানার শিবগঞ্জ পোস্ট অফিসে দায়িত্বরত ছিলেন। তিনি মলানখুরী গ্রামের গফুর আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার পাটিয়াডাঙ্গী বাজারে যান খলিল। রাত বাড়লেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন তারা। এক সময় ওই মরিচ ক্ষেতে তার মরদেহ দেখতে পাওয়া যায়।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!