ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সোনামসজিদ সীমান্তে মিলল বৃদ্ধার মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৬ মার্চ ২০২১
সোনামসজিদ সীমান্তে মিলল বৃদ্ধার মরদেহ
সোনামসজিদ সীমান্ত থেকে লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দারুসবাড়ি মসজিদ থেকে ৫০০ গজ উত্তরে কলোনীপাড়া শ্মশানঘাট এলাকায় ঘাস কাটতে যান কয়েকজন বাংলাদেশি কৃষক। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/৬ এস-এর কাছে মরদেহ দেখে বাংলাদেশি কৃষকদের বিষয়টি জানান লদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সীমান্ত থেকে অজ্ঞাতনামা পঞ্চাশোর্ধ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্নি পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ওসি আরো জানান, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। তিনি প্রায় তিন মাস ধরে এলাকায় ঘোরাঘুরি করতেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!