[ দেশজুড়ে ]
কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
লাশ -ফাইল ছবি
কক্সবাজারের রামুতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার রাবার বাগানে পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব রহমান।
তিনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় চার লাখ ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রামু থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!