ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালকিনিতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২১
কালকিনিতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত
কালকিনিতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়েছে। খবর পেয়ে  লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শামসুল হক মাতুব্বর ওই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুরের আমির হোসেন মাতুব্বরের ছেলে। রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার নিজ বাড়িতে ছোট ভাই আজিজুল হক ওরফে জুলহাসের হামলায় গুরুতর আহন হন তিনি। জুলহাস তার সৎ ভাই।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শামসুল হক মাতুব্বরের সঙ্গে জুলহাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে শামসুলের ওপর হামলা চালায় জুলহাস। এতে গুরুতর আহন হন শামসুল। পরে স্থানীয়রা তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শামসুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কালকিনি থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে আমরা শামসুল হক মাতুব্বরের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!