ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘাটাইলে নকল জর্দা কারখানার মালিকের জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ঘাটাইলে নকল জর্দা কারখানার মালিকের জরিমানা
ঘাটাইলে নকল জর্দা কারখানার মালিকের জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে একটি নকল জর্দা কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পারেন উপজেলার দেউলাবাড়ি ইউপির রৌহা গ্রামে শরীফ কেমিকেল কোম্পানি নামে একটি নকল জর্দা কারখানা গড়ে তোলা হয়েছে। পরে মঙ্গলবার দুুপুরে ওই অবৈধ নকল জর্দা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় কারখানার মালিক কাদের খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল জর্দা তৈরির কাঁচামাল পুড়িয়ে দেয়া হয় এবং পরীক্ষার জন্য কিছু কাঁচামাল নমুনা হিসাবে সংগ্রহ করা হয়। 

এলাকাবাসীর অভিযোগ কারখানার মালিক দীর্ঘ দিন যাবৎ নকল জর্দা তৈরি করে বাজারে সরবরাহ করে আসছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!