ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাওয়া-দাওয়া নিয়ে ঝগড়া, অভিমানে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১
খাওয়া-দাওয়া নিয়ে ঝগড়া, অভিমানে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় খাওয়া-দাওয়া নিয়ে ঝগড়ার পর মায়ের সঙ্গে অভিমানে আফসানা আফরিন সুমি নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আফসানা আফরিন সুমি মহানগরীর ফুলবাড়িগেটের মীরেরডাঙ্গা এলাকার ইউনুস মোল্লার মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার সকালে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন সুমি। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

খানজাহান আলী থানার ওসি প্রবির কুমার বিশ্বাস বলেন, ওই ছাত্রীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ছাত্রী ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না। এ নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। এতে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!