ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে ট্রলিচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২১
মাদারীপুরে ট্রলিচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত
বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিম

মাদারীপুরে সদর উপজেলায় ট্রলিচাপায় মুন্সি রেজাউল করিম নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার দুপুরে ওই উপজেলার ইটেরপুল-পাথুরিয়ারপাড় সড়কের সনমান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুন্সি রেজাউল করিম একই উপজেলার পূয়ালী মাদারীপুর গ্রামের মুন্সি রফিজ উদ্দিন আহম্মেদের ছেলে। তিনি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিম। ওই সময়ইটেরপুল-সনমান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রলিটি তাকে চাপা দেয় মটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই ট্রলিচালক পালিয়ে গেছে। ট্রলিচালক ও মালিকের সন্ধান পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!