ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একা পেয়ে ধর্ষণচেষ্টা, যুবক আটক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১
একা পেয়ে ধর্ষণচেষ্টা, যুবক আটক
ইনসেটে আটক আল আমিন হোসেন ওরফে টিপু

চট্টগ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন হোসেন ওরফে টিপু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার জানে আলমের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজে যান শিশুটির বাবা। মা ছিলেন চাকরিতে। এ সুযোগে ঘরে একা পেয়ে নয় বছর বয়সী শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন টিপু। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে টিপু পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!