ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোনায় দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২১
নেত্রকোনায় দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় দুইদিন ঘরে আটকে রেখে এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। ওই ঘটনায় বৃহস্পতিবার মামলা করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। পরে ধর্ষণে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল কালাম ও ফৌজদার মিয়া।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ওই উপজেলার বোবাহালা মোড়ের একটি ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবার। পরে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের ঘটনা জানায় সে। এরপর ওই কিশোরীর বাবা মামলা করলে আব্দুল কালাম ও ফৌজদার মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার আব্দুল কালাম ও ফৌজদার মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা আদালতে ধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!