ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২১
বগুড়ায় বাস ধর্মঘট প্রত্যাহার
ধর্মঘট- ফাইল ছবি

বগুড়ায় পুলিশের আশ্বাসে জেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে, মঙ্গলবার দুপুরে আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ১২ জন আহত হন। গুলিবিদ্ধ হন দুইজন। এ দ্বন্দ্বের জেরে ডাকা ধর্মঘটে মালিক-শ্রমিক যৌথ কমিটির ডাকে বুধবার সকাল ছয়টা থেকে অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।

বগুড়া জেলা পরিবহন যৌথ মালিক সমিতির মুখপাত্র মান্নান আকন্দ বলেন, আমাদের দাবি ছিল মামলা এন্ট্রি করা। মামলা এন্ট্রি করা হয়েছে। আমাদের মামলায় মোহন সাহেবকে (মঞ্জুরুল আলম মোহন) এক নম্বর আসামি করা হয়েছে। পুলিশ আহত হওয়ার মামলায় মোহন সাহেব তিন নম্বর আসামি। পুলিশ বলেছে তাকে গ্রেফতার করকে। এ কারণে ধর্মঘট প্রত্যাহার করেছি। তিনদিনের মধ্যে মঞ্জুরুল আলম মোহনকে ধরা না হলে আমরা আবার কর্মবিরতির ঘোষণা দেব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!